ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতকে সেমিতে তুলতে বাংলাদেশের সঙ্গে এমন আচরণ আইসিসির : আফ্রিদি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১২:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। ম্যাচে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে তুলকালাম। এর মাঝে সবচেয়ে আলোচিত বিরাট কোহলির ফেইক ফিল্ডিং এবং ভেজা মাঠে খেলানো।  সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এ নিয়ে মুখ না খুললেও শোনা গেছে মাঠ ভেজা থাকায় তিনি খেলতে চাইছিলেন না।

এবার শহিদ আফ্রিদি মন্তব্য করলেন, ভারতকে সেমিতে তুলতে বাংলাদেশকে জোর করে খেলানো হয়েছে! ৭ ওভার শেষে যখন বৃষ্টি নামে, খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়াথ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জিতে যেত বাংলাদেশ। বিপদে পড়ে যেত ভারত। তাই 'সামা টিভি'কে দেওয়া সাক্ষাতকারে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ করেন আফ্রিদি, 'টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা।

আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন। '

ম্যাচটিতে ২৭ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লিটন দাস। বৃষ্টির পর পিছলে গিয়ে তিনি চোট পান। পরের বলেই রান-আউট হয়ে যান।  বৃষ্টির পর বেশি তাড়াহুড়া করে খেলা শুরু করা হয়েছে বলে অভিযোগ আফ্রিদির, 'আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।

তবে লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে। '

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬