ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা 


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১:২৩

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী একই গ্রামের মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে মো গোলাম মোস্তফা(৩৪) তার মায়ের পৈতৃক সুত্রে প্রাপ্ত শেরপুর উপজেলার কুসম্বী মৌজার যে এল নম্বর ১৫ দাগ নং-সাবেক ৫০৫১ হালে ২২৯ রকম- বাড়ি ও পুকুর ,পরিমান ৩৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিলো। বিবাদী গনের সাথে উক্ত সম্পত্তির বিষয়ে বিজ্ঞ আদালতে ০৯/২০২২ নম্বর প্রিয়েমশন মামলা চলমান রয়েছে। শান্তি বজায় রাখার স্বার্থে আদালত বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন  নিষেধাজ্ঞা আদেশসহ স্থিতিবস্থার নির্দেশ দেন।

কিন্তু অভিযোগে উল্লেখিত আসামিগন ১। আব্দুল মান্নান, পিতা-মৃত আসর উদ্দিন, ২। মোহাম্মদ মোজাফফর পিতা- আবদুল মান্নান এবং ৩। মর্জিনা বেগম স্বামী - মো. আব্দুল মান্নান, সর্ব সাকিন গ্রাম-কুসুম্বী,ইউনিয়ন কুসুম্বী, উপজেলা শেরপুর, জেলা বগুড়াগন আদালতের আদেশ উপেক্ষা করে ২৯  অক্টোবর ২০২২ তারিখে আনুমানিক ১০ টার সময় আসামিগন সংগবদ্ধ হয়ে বাঁশ, টিন ও ঘর নির্মাণের অন্যান্য সামগ্রী নিয়ে জোরপূর্বক ঘর করবে।বলে হুমকি ধামকি দিতে থাকে। বাদী মৌখিকভাবে নিষেধ করলে বিবাদীগন তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। 

এ বিষয়ে গোলাম মোস্তফার সাথে কথা বললে তিনি জানান, স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে দেরি করায় অভিযোগ দিতে দেরি হয়েছে। 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.আতাউর রহমান খোন্দকার অভিযোগ প্রাপ্তি স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান