ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিয়মিত কাজের দাবিতে বিএডিসির সাড়ে ৩০০ শ্রমিকের বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১:৫৯

চাকরি নিয়মিতকরণসহ কাজে নেয়া ও চাকরিবিধি নীতিমালা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন টাঙ্গাইলের মধুপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র এবং বীজ উৎপাদন খামারের সাড়ে ৩ শতাধিক শ্রমিক।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের (বিএডিসি'র) প্রধান গেটের কাকরাইদ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আধাঘণ্টারও বেশি মহাসড়কটি অবরোধ করে  রেখে বিক্ষোভ করেন। ফলে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। এর আগে বিএডিসির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম জানান, বিএডিসির মধুপুরের বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র এবং বীজ উৎপাদন খামারের আওতায় সাড়ে তিন শতাধিক শ্রমিক কর্মরত। তাদের প্রত্যেকেই দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত রয়েছেন। 

তিনি আরো জানান, কাজ থাকলে বেতন পাওয়া যায় আর কাজ না থাকলে বেতন নেই। তবে বিএডিসিতে অনেক কাজ। কিন্তু কর্তৃপক্ষ কাজ করাচ্ছে না। মাসে ৮-১০ দিন কাজ করায় দৈনিক ৫০০ টাকা মজুরিতে। আবার শ্রমিকদের পাওনার মধ্যেও দালালদের হস্তক্ষেপ থাকে। তাই আমরা আমাদের বর্তমানে প্রাপ্ত ভাতাগুলো ব্যাংকের মাধ্যমে প্রদান ও চাকরি নিয়মিতকরণের দাবিতে আন্দোলন করছি। 

জানা যায়, বাংলাদেশ কৃষি কর্পোরেশনের (বিএডিসির) সচিব মো. আশরাফুজ্জামান চলতি বছরের ৩১ জানুয়ারি বিএডিসির খামার, প্রসেসিং সেন্টার ও উন্নয়ন প্রকল্পে কর্মরতদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে প্রদানের নির্দেশ দেন। ওই নির্দেশ আজও কার্যকর করেনি মধুপুরের বীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। তারা নানা টালবাহানা করছে বলেও জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে, কৃষির বিভিন্ন দপ্তরে অনেক চিঠি চালাচালির পরও ওই দাবি বাস্তবায়ন করাতে ব্যর্থ হয়ে মধুপুরে বিএডিসির শ্রমিকরা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ বাসস্ট্যান্ডে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবশে করেন। নিয়মিত কাজ ও বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে প্রদান শুরু না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য দেন- বিএডিসি কৃষি খামার শ্রমিক কল্যাণ সঞ্চয় সমিতির সভাপতি শামছুল হক, বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখ, নারী শ্রমিক ইয়ারন বেগম প্রমুখ।

প্রীতি / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন