কেশবপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বন্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ
যশোরের কেশবপুর উপজেলার রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভুল-ত্রুটিপূর্ণ ভোটার তালিকায় মৃত ও তালাকপ্রাপ্ত এবং বহিরাগত অভিভাবকদের নাম অন্তর্ভুক্তসহ মনোনয়নপত্রের দাম ৫ হাজার টাকা ধার্যের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মনমতো তড়িঘড়ি করে প্রহসন ও ষড়যন্ত্রমূলক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বন্ধের জন্য ওই বিদ্যালয়ের ১১ জন অভিভাবক যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার মনমতো তড়িঘড়ি করে প্রহসন ও ষড়যন্ত্রমূলক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। সে কারণে তিনি ভুল-ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, মৃত ও তালাকপ্রাপ্ত এবং বহিরাগত অভিভাবকদের নাম অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করেছেন। তাছাড়া সাধারণ ভোটাররা যাতে মনোনয়নপত্র ক্রয় করে না পারেন সেজন্য মনোনয়নপত্রের দাম ৫ হাজার টাকা ধার্য করেছেন।
এছাড়াও নির্বাচনী তফসিল বহুল প্রচার হয়নি বলেও অভিযোগ রয়েছে। সে কারণেই রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মনমতো তড়িঘড়ি করে প্রহসন ও ষড়যন্ত্রমূলক ব্যবস্থাপনা কমিটি নির্বাচন বন্ধের জন্য ওই বিদ্যালয়ের ১১ জন অভিভাবক যশোর জেলা প্রশাসক বরাবরন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ও সকল অবিভাবকের মতামত নিয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করা হচ্ছে। আমার জানামতে মৃত, তালাকপ্রাপ্ত ও বহিরাগত অভিভাবকদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র বলেন, অভিযোগ দেখেছি, আইন মেনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হবে। প্রহসন ও ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন হবে না।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান