ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিকে আঙুল তুললেন নবী
আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ নবী। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি।
তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতি নিয়ে হতাশা এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কথা উল্লেখ করেছেন নবী।
শুক্রবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ৪ রানে হেরে যায়। এতে তাদের এবারের বিশ্বকাপ যাত্রা থেমে যায়।
দলটি এ বিশ্বকাপে তিনটি খেলায় পরাজিত হয়। তাছাড়া বৃষ্টির কারণে তাদের দুটি খেলা পরিত্যক্ত হয়। ফলে কোনো জয় ছাড়াই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া একমাত্র দল আফগানিস্তান।
নবী তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতোই হতাশ।
তিনি বলেন, গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে ছিল না যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। তাছাড়া গত বেশকিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে।
পদত্যাগের বিষয়ে নবী লিখেন, যথাযথ সম্মানের সাথে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে, তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।
এর আগে, রশিদ খানের পদত্যাগের পর ৩৭ বছর বয়সী নবী সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের দায়িত্ব নেন। নবী এর আগেও ২০১০ সালে নওরোজ মঙ্গলের পরিবর্তে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’