ঢাকা বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আজ মোনার্ক পদ্মার মুখোমুখি ওয়ালটন ঢাকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ২:৪

ফ্র্যাঞ্চাইজি হকি লিগে আজ শনিবার (৫ নভেম্বর) আবার মাঠে নামছে ওয়ালটন ঢাকা। লিগের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ মোনার্ক পদ্মা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। যা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায় ও ইউটিউব চ্যানেলে।

ওয়ালটন ঢাকা ইতোমধ্যে চার ম্যাচ খেলেছে। তার মধ্যে ২টিতে জিতে ও ২টিতে হেরে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।

লিগের প্রথম ম্যাচে তারা মেট্রো এক্সপ্রেস বরিশালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যায় ২-১ ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে রূপায়ণ সিটি কুমিল্লাকে হারায় ৪-৩ গোলে। গেল বুধবার একমি চট্টগ্রামের সঙ্গে দারুণ লড়াই করেও হার মানে ৩-১ ব্যবধানে। সবশেষ বৃহস্পতিবার সাইফ পাওয়ার গ্রুপ খুলনার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানের দারুণ জয় পায় ওয়ালটন।

অন্যদিকে মোনার্ক পদ্মা শুক্রবার পর্যন্ত ৫ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১টিতে। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। সবশেষ শুক্রবার তারা ৪-১ ব্যবধানে হেরেছে মেট্রো এক্সপ্রেস বরিশালের কাছে। পারফরম্যান্স বিবেচনায় মোনার্ক পদ্মার বিপক্ষে কিছুটা হলেও এগিয়ে আছে ওয়ালটন ঢাকা। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ হকির দলগুলো বেশ ভারসাম্যপূর্ণ। সে কারণে নির্দিষ্ট দিনে যারা ভালো পারফরম্যান্স করতে পারবে, তারাই জয় পাবে।

তবে এই ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী ওয়ালটন ঢাকার দেশি কোচ জাহিদ হোসেন রাজু, ‘লিগের কোনো দলই কিন্তু খারাপ না। ১৯ আর ২০। মোনার্ক পদ্মাও ভালো দল। বেশ কয়েকটি ম্যাচে তারা ভালো পারফরম্যান্স করেও হার মেনেছে। তবে তাদের বিপক্ষে আমরা ভালো খেলা উপহার দিতে চাই। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও আমাদের ছেলেরা তাদের সেরাটা দিয়ে খেলবে।’

এই ম্যাচের পর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় আবার সাইফ পাওয়ার গ্রুপ খুলনার সাথে লড়বে ওয়ালটন। মঙ্গলবার (৮ নভেম্বর) ওয়ালটন ঢাকার দ্বিতীয় দফা লড়াই হবে মোনার্ক পদ্মার সাথে। ম্যাচটি হবে সোয়া ৮টায়। বুধবার (৯ নভেম্বর) একই সময়ে মেট্রো এক্সপ্রেস বরিশালের সাথে আবার দেখা হবে ওয়ালটন ঢাকার।

১১ নভেম্বর দুপুর আড়াইটায় ওয়ালটন ঢাকা ও রূপায়ণ সিটি কুমিল্লা আবার মুখোমুখি হবে। আর ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় লিগ পর্বের শেষ ম্যাচে একমি চট্টগ্রামের সঙ্গে আবার ময়দানি লড়াইয়ে নামবে ওয়ালটন ঢাকা।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে।

হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

ওয়ালটন ঢাকার স্কোয়াড :
আশরাফুল ইসলাম (ডিফেন্ডার), এসভি সুনীল (ফরোয়ার্ড), আবু সাঈদ নিপ্পন (গোলরক্ষক), রকিবুল হাসান রকি (ফরোয়ার্ড), শফিউল আলম শিশির (রক্ষণভাগ), মেহরাব হোসেন সামিন (মিডফিল্ড), আবেদ উদ্দিন (মিডফিল্ড), মোহাম্মদ আজরি হাসান (ডিফেন্ডার), আব্দুল খালিক হামিরিন (মিডফিল্ডার), আলফান্দি আলি সুরিয়া (ফরোয়ার্ড), আমান শরিফ (মিডফিল্ড), আল-আমিন (গোলরক্ষক), রাতুল আহমেদ অনিক (ডিফেন্ডার), মাইনুল ইসলাম কৌশিক (ফরোয়ার্ড), মোহাম্মদ আব্দুল্লাহ (আক্রমণভাগ), মো. হোজাইফা হোসেন (মিডফিল্ড) ও মো. তৈয়ব আলী (মিডফিল্ড)।

বিদেশি কোচ: সাইফুল আজলি বিন আব্দুল রহমান (মালয়েশিয়া)।
দেশি কোচ: জাহিদ হোসেন রাজু।
ম্যানেজার: এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।  

প্রীতি / প্রীতি

ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথম ওয়ানডেতে ৩ জনের অভিষেক হতে পারে : আফ্রিদি

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ, বড় সুযোগ বললেন মিরাজ

ঋতুপর্ণা-মনিকাকে নিয়ে আলাদা পরিকল্পনা উজবেকিস্তানের

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

মারমুশ শো– হালান্ডের অভাব বুঝতে পারেনি সিটি

জাপানের কাছে ১১-০ গোলে হারল ভারত