নাঙ্গলকোটে মুক্তিযুদ্ধাকে ঘর পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মালীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মমতাজ মিয়া মজুমদাকে প্রধানমন্ত্রী উপহার ঘর পাইয়ে দেয়ার কথা বলে নাঙ্গলকোটের পিআইও অফিসের পিয়ন মানিক মিয়া এক লাখ টাকা ঘুষ দাবি করেছে। না দিলে ঘর পাবে না বললে বীর মুক্তিযোদ্ধার সন্তান খোরশেদ আলম মজুমদার উপায়ন্তর না দেখে উক্ত ঘর পাওয়ার জন্য তাকে ৭০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়ে তা মীমাংসা করে তাকে প্রথম ধাপে (৫০ হাজার) টাকা দেন এবং কাজ শেষে ২০ হাজার টাকা দেবে বলে অঙ্গীকারাবদ্ধ হন।
মানিক ৫০ হাজার টাকা পাওয়ার পর ঠিকাদার পাঠিয়ে কাজ করা শুরু করে। পাশাপাশি বাকি ২০ হাজার টাকা দেয়ার জন্য খোরশেদকে চাপ দেয় এবং টাকা না দিলে সে ঠিকাদারদের কোনো রকম ঘর তৈরি করে দেয়ার জন্য বলে। ফলে তারা ঘর তৈরিতে বিভিন্ন অনিয়ম ও প্রতারণা করে। যেমন- গামারি কাঠের চৌকাঠের বদলে দেয় নিম্নমানের কাঠ, জানালার ফ্রেম ও বিল্ডিংয়ের কাজের ফিনিশিং মোটেই করেনি, টয়লেটের ভেন্টিলেটরের সানসেট একটা দিয়েছে কিন্তু আরেকটা দেয়নি, সামনের দরজার সানসেট এবং একটি জানালার সানসের দেয়নি, বাইরের হাফ গ্রিল দেয়নি, মালামাল মিক্সারের সময় ১০ ইঞ্জি গাঁথুনির মধ্যে ৬ ফুট বালুর মধ্যে দেয়ার কথা ১ ফুট সিমেন্ট; কিন্তু দিয়েছে ৯ ফুট বালু আর ১ ফুট সিমেন্ট। অর্থাৎ অতিরিক্ত বালু মিক্স করেছে এবং বিল্ডিংয়ের ম্যাটারিয়ালস এবং ইলেক্ট্রিকসামগ্রী সবগুলো দেয়ার কথা সিঙ্গাপুরিয়ান, মালয়েশিয়ান এবং থাইল্যান্ডের। কিন্তু দিয়েছে দেশীয় নিম্নমানের সামগ্রী।
তিনি আরো জানান, এ সকল বিষয়ে তাকে জানালে সে আমাকে ঘুষের বাকি ২০ হাজার টাকা দেয়ার ফলশ্রুতিতে কাজের এ নিম্নমানের কথা স্বীকার করে।
এ বিষয়ে গত ২৬ ও ৩১ অক্টোবর মুক্তিযোদ্ধার সন্তান খোরশেদ আলম মজুমদার বাদী হয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও সচিব ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঢাকা মুক্তিযোদ্ধাকে ঘর পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ করেন। জেলা প্রশাসক ও সচিব ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঢাকা অভিযোগটি গ্রহণ করে মানিক মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য স্বাক্ষর দেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied