ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ৪:১৭
ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও নবযুগ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। শুক্রবার (৪ নভেম্বর) সংগঠনের ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষরিত প্যাডে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
 
উপজেলা ছাত্রলীগের কমিটি ছাড়াও একই দিনে ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগ, পৌর শাখা ছাত্রলীগ ও নবযুগ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
 
ধামরাই উপজেলা ছাত্রলীগের ৯ সদস্যের অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন জামিল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুব রহমান। সহ-সভাপতি সুমন হোসেন ও শাকিল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, মো. আজিজুল খান ও মিনহাজ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আশ শাবীব ও হাবিবুর রহমান আকাশ।
 
ধামরাই সরকারি কলেজ শাখার ৯ সদস্যের অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন সাইদুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শুভ। সহ-সভাপতি জয় হোসেন ও মিজানুর রহমান সিয়াম। যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন খান সৌমিক ও বিজয় আহমেদ। সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, সাজিদ হাসান ও রিফাত হোসেন।
 
ধামরাই পৌর শাখা ছাত্রলীগের ১১ সদস্যের অনুমোদিত কমিটিতে সভাপতি সভাপতি হয়েছেন রাজু আহম্মেদ রাজন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ইমরান। সহ-সভাপতি আবির আব্দুল্লাহ ও জাহিদুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব দাস সজল, ইব্রাহীম ভূঁইয়া ও মারফিউল হোসেন সুপ্ত। সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, নাহিদ হোসেন, তুহিন হোসেন ও হিমেল হাসান।
 
উপজেলার কুশুরা ইউনিয়নের নবযুগ ডিগ্রি কলেজ শাখায় দুই সদস্যের অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন আমিনুর ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৌশিক আহমেদ।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত