শিবচরে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন
শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির পরিচালনায় ও লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ ও শিবচর ডায়াবেটিক সমিতির সহযোগিতায় স্থানীয় চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক ও শিবচর উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা নুর ই আলম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করেন।
শিবচর উপজেলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ সেলিম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী।মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ও শিবচর ডায়বেটিস সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর,লায়ন প্রকৌশলী মো. মোস্তফা কামাল, বাংলাদেশ লায়ন্স'স ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর অব গুডউইল ও চেয়ারম্যান,লায়ন একেএম রেজাউল হক,বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ঢাকার পরিচালক,অধ্যাপক ডা.মো.জাহাঙ্গীর আলম।
শিবচর উপজেলা সমিতির সাধারন সম্পাদক কে এম মজিবুর রহমানের সঞ্চালনায় লায়ন স্থপতি নিখিল চন্দ্রগুহ, সদ্য প্রাক্তান জেলা গভর্নর, লায়ন ইন্টারন্যাশনাল,লায়ন নজরুল ইসলাম শিকদার, প্রাক্তন জেলা গর্ভনর, লায়ন জাহাঙ্গীর আলম মিতু,কেবিনেট ট্রেজারার,লায়ন প্রকৌশলী আকরাম উজজামান, গ্লোাবাল সার্ভিস কো-অর্ডিনেটর,লায়ন গোলাম ফারুক রাব্বানী চেয়ারম্যান আই ভিশন।
শিবচর ডায়াবেটিক সমিতি সুত্র জানায়, এ পর্যন্ত শিবচর উপজেলায় প্রায় ২ হাজার রোগী চিকিৎসার জন্য নিবন্ধন করেছে।আজ ও আগামীকাল দুই দিন ব্যাপী সকল রোগীকে চিকিৎসা দেওয়া হবে।শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যার রাজিয়া চৌধুরী বলেন,শিবচরে অনেক রোগী আছে যাদের অনেক কষ্ট করে চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুর যেতে হয়।তাই আমরা সকলের সহযোগিতায় এই আয়োজন করেছি।'
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা গভর্নর,লায়ন প্রকৌশলী মো. মোস্তফা কামাল বলেন, আমরা প্রতি বছর অক্টোবর থেকে আমরা এই সেবা মূলক কাজ শুরু করি।আমরা দেশের প্রতিটি অঞ্চলে এই সেবা মূলক কাজ করে থাকি।আজ আমরা এখানে ২০ জন চিকিৎসকের সহযোগিতা চক্ষু রোগী দেখছি।এখানে আমরা তাদের ঔষধ ও চশমা বিনামূল্যে দিচ্ছি ।এখান থেকে যাদের চোখের ছানী অপারেশন দরকার হবে তাদের আমরা বিনা খরচে আমাদের ঢাকার হাসপাতালে নিয়ে অপারেশন করে দিবো।"
এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত