ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে প্রয়োজন নিডস বিডি ও স্কিল মেকারের কার্যক্রম উদ্বোধন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ৪:৩৯

দক্ষতার সাথে ক্যারিয়ার গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে প্রয়োজন নিডস বিডি ও স্কিল মেকারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল জেলা শহরের মেইন রোডে প্রয়োজন Needs BD-এর প্রধান কার্যালয়ে বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ইউএসএ ভিক্তিক ৮ টি দেশ থেকে পরিচালিত Skillmaker (Amazon) এর franchisee হিসেবে টাঙ্গাইলে প্রয়োজন Needs BD এর কার্যক্রম শুরু করা হলো। স্কিল মেকার একটি অনলাইন লার্নিং প্লাটফর্ম। বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগের চাহিদা মেটাতে স্কিন মেইকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আমাদের ট্রেনিংয়ের কোর্সগুলো তৈরি করা হয়েছে। বিশেষ করে আমাদের অ্যামাজন ই-কমার্সের মতো কোর্স করে সবার জন্য ঘরে বসে আয় করার সুযোগ তৈরি করেছে।

তারা আরো বলেন, স্কিল মেকার অনলাইন কোর্স ও সার্ভিস গ্রহণ করে আপনিও হয়ে উঠুন একজন দক্ষ ফ্রিল্যান্সার এবং আপনার ক্যারিয়ারকে গ্লোবাল স্কীলে রূপান্তর করুন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রয়োজন নিডস বিডি'র চেয়ারম্যান রাজন খান মাহবুব। অনুষ্ঠানে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন স্কিল মেকার  রিসোর্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান শাহজামান সিদ্দিক দিনার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্কিল মেকার এর মারকেটিং কোর্ডিনেটর মির্জা রেজওয়ান বেগ, প্রয়োজন নিডস বিডির পরিচালক লুৎফর রহমান সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন