ঠাকুরগাঁওয়ে ইএসডিওর দুই মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিওর কম্প্রিহেনসিভ ভিলেজ ডেভলপমেন্ট প্রোগ্রাম এর দুই মাসব্যাপী আইজিএ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) পৌর শহরের গোবিন্দনগরস্থ ইএসডিওর প্রধান কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মো. আলফাজ হোসেন।
পরে ইএসডিওর আয়োজনে সংস্থার মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মো: আলফাজ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) তৃতীয় পর্যায়ে আরডিএ অংশের বগুড়ার উপ-প্রকল্প পরিচালক ও পিএইচডি পরিচালক আরডিএ ড. মোহাম্মদ মনসুর রহমান, ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, মিনাল কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পরিচালক সাজ্জাদুর রহমান সাজু, ইকো ইনস্টিটিউট অব টেকনোলজির (ইআইটি) অধ্যক্ষ শাহরিয়ার মাহমুদ প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ইএসডিওর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। শেষে বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন অতিথিরা।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied