ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে জাতীয় সমবায় দিবস পালিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৫-১১-২০২২ বিকাল ৫:১৭
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারে প্রতি বছরের ন্যায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সমবায় সমিতির আয়োজনে র‍্যালি বের করে উপজেলা রতন চত্বর হয়ে দোহার নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি.-এ এসে শেষ হয়। এরপর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। 
 
পরে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। 
 
প্রধান অতিথি মো. আলমগীর হোসেন বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। আমরা শুধু দেশের নাগরিক হয়ে থাকলে হবে না, দেশকে আমাদের কিছু দিতে হবে। আমাদের  প্রধানমন্ত্রী এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে।  
 
তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।  
 
দোহার উপজেলা সমবায় অফিসার আরিফা বানুর আয়োজনে ও উপজেলা  সমবায় সহকারী পরিদর্শক মো. মামুন অর রশীদ এর সন্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ -সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো. ফজজুল হক, দোহার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. ও পরিচালক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি মো. নাফিজ উদ্দিন চৌধুরী, দোহার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান মোড়ল ও বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ  সহ আরো অনেকে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন