ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি : স্বাস্থ্যমন্ত্রী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২২ বিকাল ৬:১৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এই সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি। বিশ্ব বাজারে দাম বেড়েছে বলে বাংলাদেশে বেড়েছে। কারণ, তিনগুণ দাম দিয়ে (বিদেশ থেকে) কিনতে হচ্ছে এবং সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে।’

আজ শনিবার বিকালে মানিকগঞ্জের গড়পাড়ায় ৯টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুভ্র সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িংরুম। কাজেই ড্রয়িংরুমের দিকে খেয়াল রাখতে হবে। পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদের পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে।’

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ। 

প্রীতি / প্রীতি

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!