ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-১১-২০২২ রাত ১১:২

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক, কলামিস্ট সুপ্রীম কোর্ট  আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম  শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে  শেখ ফজিলাতুন নেসা মুজিব গবেষণা কেন্দ্র। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর যে আক্রমণ হয়েছে তা  নিন্দাজনক।  এই হামলা দেশের মুক্তিযুদ্ধের চেতনার ওপর  আঘাত। ১০ ডিসেম্বর  বিএনপির ঘোষিত মহাসমাবেশের আগে দেশকে অচল করার  ষড়যন্ত্রের অংশ হিসাবে  মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানকারী সুুশীল সমাজকে থামিয়ে দেয়ার লক্ষে বিএনপির হাই কমান্ডের নির্দেশ এই   হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা৷ বলেন  ‘আমরা জানতে চাই এর হোতা কে? ইতোমধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দশজনকে চিহ্নিত করা হয়েছে। আমরা চাই ওদের রিমান্ডে নিয়ে প্রকৃত উস্কানিদাতাকে খুঁজে তদন্ত করে সুষ্ঠু বিচার করা হোক।’

সমাবেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গবেষণা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এবিএম বায়েজিদ  এর সভাপতিত্বে ও মুহাম্মদ রোকন উদ্দিন পাঠানের সঞ্চালনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  সভাপতি  অ্যাডভোকেট মশিউর মালেক,   বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, মানবাধিকার সংগঠক প্রীতি সালমান, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি সেলিমুর রহমান সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি