ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চতুর্থ স্তম্ভ টিকে না থাকলে সরকার এবং রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ১১:১৩

খুলনা সংবাদপত্র পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

পরিষদের সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবনির্বাচিত সকল সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয়। 

সভায় বক্তৃতা করেন- সহ-সভাপতি এসএম সাহিদ হোসেন ও মো. তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ আসিফ কবীর, নির্বাহী সদস্য মো. আশরাফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, এসএম নজরুল ইসলাম, মোস্তফা সরোয়ার, অ্যাড. ড. জাকির হোসেন।

এ সময় উপস্থিত সদস্যরা বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ টিকে না থাকলে সরকার এবং রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। বর্তমান সরকারের সময়ে অসংখ্য উন্নয়ন কাজ হচ্ছে। কিন্তু ওই সকল কাজের টেন্ডারের তেমন কোনো বিজ্ঞাপন সংবাদপত্রে দেয়া হয় না। ফলে বাজারের উর্ধ্বগতিতে সংবাদপত্রের টিকে থাকা দুরূহ হয়ে পড়েছে। সেজন্য রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে টিকিয়ে রাখতে সরকারকে আরো গুরুত্ব দিতে হবে।

সভায় বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং ব্যাংকিং হিসাবসহ দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত হয়। 

সভায় সকল সংবাদপত্র মালিকরা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে খুলনার উন্নয়নসহ মানুষের সার্বিক সুযোগ-সুবিধা সংবাদপত্রের মাধ্যমে সরকার তথা দেশবাসীর কাছে তুলে ধরারও সিদ্ধান্ত হয়।

এছাড়া আগামীতে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে খুলনা সংবাদপত্র পরিষদ ও খুলনা প্রেসক্লাবের দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরার সিদ্ধান্ত হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়