ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হাল্যান্ডের গোলে শীর্ষে ফিরলো ম্যানসিটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ১২:৫৮

ম্যানচেস্টার সিটির দিনটা বাজে হতে পারতা। ম্যাচের আধঘণ্টা পার না হতেই ১০ জনের দল হয়ে যায় তারা। প্রতিপক্ষ একজন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে সমতাও ফেরায় ফুলহ্যাম। কিন্তু ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে সিটিজেনকে জেতালেন আর্লিং হাল্যান্ড।

ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠলো ম্যানসিটি। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আর্সেনাল (৩১)।

১৬ মিনিটে জুলিয়ান আলভারেজ সিটিকে এগিয়ে দেন। হ্যারি উইলসনকে ফাউল করে জোয়াও কানসেলো লাল কার্ড দেখলে বিপদে পড়ে তারা। পেনাল্টি থেকে আন্দ্রেস পেরেইরা গোল করে সমতা ফেরান। তবে হাল্যান্ডে শেষ হাসি ম্যানসিটির। ‘জীবনের অন্যতম নার্ভাস মুহূর্তে’ পেনাল্টি থেকে গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। অ্যান্টনি রবিসন কেভিন ডি ব্রুইনাকে বক্সের মধ্যে ফাউল করলে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি গোল করেন তিনি।

ম্যাচ শেষে হাল্যান্ড বলেন, ‘আমি নার্ভাস ছিলাম। আমার জীবনের অন্যতম নার্ভাস মুহূর্তগুলোর একটি ছিল এটা, কিন্তু চমৎকার। শেষ মিনিটে পেনাল্টি অবশ্যই নার্ভাসের। কিন্তু দারুণ অনুভূতি, আমি ভালোবাসি এটা। এক সপ্তাহ ধরে ইনজুরিতে ছিলাম এবং জেতা সত্যিই গুরুত্বপূর্ণ।’ 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে