ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীদের মানববন্ধন


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ২:২৫

গাজীপুরের শ্রীপুরে ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী বাক্কার, ইব্রাহিম ও রিপন বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও ব্যবসায়ীরা। রোববার (৬ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রিপন বাহিনীর হাতে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার শতাধিক ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

তারা জানান, এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এরা মাদক সেবনের টাকার জন্য ইতোমধ্যে বিভিন্ন জায়গায় হামলা-ভাংচুর করেছে।

পরে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল খালেক বলেন, তার মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার জন্য এই বাহিনী মার্কেটে ভাংচুর ও বিভিন্ন হুমকি দিয়ে আসছে। এ কারণে এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযুক্তদের মধ্যে দুলাল মিয়া দাবি করেন, জমিজমা নিয়ে বিরোধ থাকায় এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন