কাপাসিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রফতার
গাজীপুরের কাপাসিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আ. করিম (৩৮) কক্সবাজারের কলামিয়ারছড়ার নূর মুহাম্মদের ছেলে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার টাকা। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
জানা গেছে, কাপাসিয়া থানার ওসি (অপারেশন) আমিরুল ইসলাম সঙ্গীয় এসআই নাহিদ হাসান, এএসআই আমিনুর, এএসআই আল মামুনসহ টহল ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তরগাঁও মোড়ে অভিযান চালান। ওই সময় ১ হাহার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর মুহাম্মদ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আ. করিমকে গ্রেফতার করা হয়।
কাপাসিয়া থানার ওসি (অপারেশন) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকাল শনিবার বিকেলে তরগাঁও মোড়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট আদান-প্রদান করবে মাদক কারবারিরা। এমন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের তরগাঁও মেডিকেল মোড়ের রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এমএসএম / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied