ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিল ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৪:৮

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। রোহিত শর্মাকে (১৩ বলে ১৫) দ্রুত হারালেও পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৭ রান তুলেছিল ভারত।

ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন লোকেশ রাহুল। তার সঙ্গে চলে সূর্যকুমার যাদবের তান্ডব। এই দুই ব্যাটারের জোড়া ফিফটিতে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

৩৪ বলে ফিফটি পূরণ করেন রাহুল। এরপর ইনিংস লম্বা করতে পারনেনি তিনি। ৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান করে হন সিকান্দার রাজার শিকার। মাঝে বিরাট কোহলি ২৫ বলে খেলেন ২৬ রান করেন। ঋষভ পান্থ ৩ রান করে ফিরে যান। 
 
তবে সূর্যকুমার খেলার মোড় ঘুড়িয়ে দিয়েছেন। দারুণ সব শট খেলে অপরাজিত ছিলেন ৬১ রানে। ২৩ বলে করেন ফিফটি। ২৫ বলে ৬ চার আর ৪ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শন উইলিয়ামস। ৯ রানে নিয়েছেন ২টি উইকেট। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে