ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপ থেকে কত টাকা পেল বাংলাদেশ?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ বিকাল ৫:৪০

পাকিস্তানের কাছে হেরে সুপার টুয়েলভ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। যদিও আজকের ম্যাচটি জিতলেই তারা সেমিফাইনালে চলে যেত। সেটা হয়নি। সুপার টুয়েলভে দুই ম্যাচ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এটাই এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মেন্স। তা কেমন আয় রোজগার হলো এবার বিশ্বকাপ থেকে?

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সুপার টুয়েলভে সরাসরি খেলা ৮ দল প্রত্যেকে পাবে ৭০ লাখ টাকা করে।  আর প্রতি ম্যাচ জয়ে সুপার টুয়েলভ পর্বের দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। এই হিসেবে বাংলাদেশ দল প্রায় দেড় কোটি টাকা পাচ্ছে বিশ্বকাপ থেকে। সেমিফাইনালে উঠলে এই টাকার অংক আরও বেড়ে যেত। কারণ শেষ চারের প্রতিটি দল পাবে ৪ কোটি টাকা করে।

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা। উল্লেখ্য, এবারের আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ২টিতে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে