সলঙ্গায় বাস-নছিমন মুখামুখি সংঘর্ষে দুই জন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাস-নছিমন মুখামুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। রবিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের মৃত সেরুখার ছেলে ঠান্ডু(৩০) ও মৃত আতাউর মন্ডলের ছেলে ছামাদ (৪০) এসময় নিহত হয়। আহতদের পরিচয় পাওয়া যায় নাই। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস দবিরগঞ্জ এলাকায় পৌছালে বিপরিত থেকে আশা নছিমন গাড়িকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের সাথে বিপরীতগামী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন
Link Copied