চন্দনাইশের হাশিমপুর এলাকায় পানীয়জলের জন্য নতুন বসানো নলকূপে গ্যাস উদ্গীরণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড এলাকার পালপাড়ায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মধ্যম হাশিমপুর পালপাড়ার স্থানীয় বাসিন্দা অমল পালের বাড়িতে পানীয়জলের জন্য সম্প্রতি নতুন একটি নলকূপ বসানো হয়। নলকূপটি বসানোর পর সর্বপ্রথম গত ২২ দিন আগে নলকূপের হাতল চাপ দিলে গ্যাস উদ্গীরণ হতে দেখা যায়। হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী এ বিষয়ে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন এবং এর পরপর এটি শেয়ার হতে থাকে আর খবরটি দ্রুত ছড়িয়ে পরে।
জানা গেছে, এ বিষয়টি প্রথমে বাড়ির মালিক অমল পাল গুরুত্বের সাথে নেননি। অমল পাল গুরুত্ব না দিলেও পরবর্তীতে অমল স্থানীয় ইউপি সদস্য শামশু মেম্বারকে বিষয়টি জানান। মেম্বারের মাধ্যমে জানার পর হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী সেখানে যান এবং সরেজমিন গ্যাস উৎপত্তির বিষয়টি তদন্ত করেন। চেয়ারম্যান নিজেই নলকূপের হাতল চেপে গ্যাস উদ্গীরণ হতে দেখেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দলও এ বিষয়ে সরেজমিন তদন্ত করে।
গ্যাস উদ্গীরণের বিষয়টি ইতোমধ্যে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে অবহিত করা হয়েছে বলে চেয়ারম্যান সূত্রে জানা গেছে। চেয়ারম্যানের আশা, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুদ পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied