ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভারত সীমান্তে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ নিয়ে গেল বিএসএফ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১১-৭-২০২১ রাত ৯:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামের বীরচন্দ্রনগর বাংলাদেশ-ভারত সীমান্তের মতিয়াতলী গ্রামের সিরাজ মিয়ার ছেলে বেলাল হোসেনের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিএসএফ। রোববার (১১ জুলাই) সকালে ভারতীয় সীমান্তে গাছে যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) খবর দেয় বিজিবি। সীমান্ত পিলার থেকে পূর্বে ২৫ গজ ভেতরে ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, শনিবার রাতে সে আত্মহত্যা করেছে। এই নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক হলেও আইনি প্রক্রিয়া ছাড়া লাশ গ্রহণ করতে রাজি নয় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক উগ্যজাই মারমা জানান, মৃতদেহের খবর পেয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে বিএসএফ মৃতদেহটি বিজিবিকে নিয়ে যাওয়ার অনুরোধ করে। কিন্তু আইনি প্রক্রিয়া ছাড়া লাশ গ্রহণে আপত্তি জানায় বিজিবি। পরবর্তীতে পতাকা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

তিনি ‍আরো জানান, নিহত বেলাল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় কয়েকটি মামলা রয়েছে। গত সপ্তাহে মাদক মামলায় কারাগার থেকে বের হয়। আইনি প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ পুলিশ লাশ গ্রহণ করবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান