ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

২০২৪ বিশ্বকাপেও মূলপর্বে খেলবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ রাত ৯:৪

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পেরিয়েছে কেবল। কিন্তু এর মধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে ক্ষুদ্রতম ফরম্যাটটির পরের বিশ্বকাপ নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে যৌথভাবে আয়োজিত হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

দুই বছর পরের বিশ্বকাপটি আয়োজিত হবে কিছুটা ভিন্ন আঙ্গিকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা। প্রথমবারের মতো সেই বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। এদের মধ্যে সরাসরি মূলপর্বে খেলবে ১২টি দল। বাকি ৮টি দল আসবে বাছাইপর্ব খেলে। 

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, চলমান অস্ট্রেলিয়া বিশ্বকাপের শীর্ষ ৮ দল খেলবে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে হিসেবে সুপার টুয়েলভের দুই গ্রুপের শীর্ষ চার দল- ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা সরাসরি যাচ্ছে বিশ্বকাপে। 

আয়োজক দুই দেশ জায়গা পাবে সরাসরি। এসব দেশ ছাড়া বাকি দেশগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে যারা এগিয়ে আছে তাদের মধ্যে দুই দল খেলবে সরাসরি মূলপর্বে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের নবম ও দশম অবস্থানে থাকায় এই কোটায় জায়গা মিলেছে বাংলাদেশ ও আফগানিস্তানের। 

এবার আসা যাক বাকি আট দলের প্রসঙ্গে। তাদেরকে মূলত পার হতে হবে বিশাল বাধা, খেলতে হবে আঞ্চলিক বাছাই পর্ব। সেখানে আফ্রিকা মহাদেশ, এশিয়া ও ইউরোপ থেকে আসবে দুটো করে দল। এছাড়া আমেরিকা ও ইস্ট এশিয়া প‍্যাসিফিক থেকে আসবে একটি করে দল। 

এমএসএম / এমএসএম

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ