ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সাকিব-সোহান-মিরাজকে ছাড়াই দেশের পথে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১১:৪১

কিছুটা আক্ষেপ, কিছুটা অতৃপ্তি নিয়েই দেশের পথে উড়াল দিল বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার অ্যাডিলেড সময় সকাল হতেই হোটেল ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ান ছাড়েন তারা। সবকিছু ঠিক থাকলে সোমবার রাতেই তাদের বাংলাদেশে থাকার কথা।

তবে সেই দলের সঙ্গে যান নি সাকিব আল হাসান। অবশ্য দলের সঙ্গে দেশও ছাড়েন নি অধিনায়ক। ক্যারিবিয়ান লিগে খেলে সরাসরি দলের সঙ্গে যোগ দেন নিউজিল্যান্ডে। এবার ফিরলেনও না। তিনি অ্যাডিলেড থেকে গেছেন সিডনিতে। তার পরবর্তী গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে থাকা পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন সাকিব। 

সাকিব ছাড়াও নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও ছাড়েন নি অস্ট্রেলিয়া। এই তিন ক্রিকেটার ছাড়া বাকিরা এখন ঢাকায় ফেরার উড়ানে আছেন। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে। আবার তাসকিন আহমেদের স্ত্রী-সন্তান সঙ্গে থাকলেও দলের সঙ্গেই অস্ট্রেলিয়া ছেড়েছেন এই পেসার।

যদিও রোববার পাকিস্তানকে হারাতে পারলে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠতো বাংলাদেশ। কিন্তু অ্যাডিলেড ওভালে  ৫ উইকেটের হার মানে দল। তবে এবারের বিশ্বকাপ যাত্রাটা একেবারে মন্দ ছিল না। এসেছে দুটি জয়। মূল পর্বে জয় অধরা ছিল, সেটিও এবার পেয়েছে। সেমিতে প্রথমবারের মতো উঠতে না পারলেও সেই আত্মতুষ্টি নিয়ে ফিরছে টাইগাররা। 

গ্রুপপর্বে জিম্বাবুয়েকে ৩ রানে আর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে দল। কিন্তু দক্ষিণ আফ্রিকা (১০৪ রানে), ভারত (৫ রানে) ও পাকিস্তানের (৫ উইকেটে) কাছে হেরে গ্রুপে পঞ্চম হয়ে মিশন শেষ বাংলাদেশের। বড় দলের বিপক্ষে জেতা হলো না তাদের।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে সব ঠিক থাকলে বাংলাদেশ সময় সোমবার রতে সাড়ে দশটার দিকে পৌঁছে যাবে দল। তার আগে সিঙ্গাপুরে ৫ ঘন্টার ট্রানজিট!

দেশে ফিরে অবশ্য তেমন একটা বিশ্রামের সুযোগ নেই। ডিসেম্বরে ভারতের সঙ্গে দেশের মাঠে সিরিজ। সেই সিরিজের শুরু থেকে সাকিব থাকবেন কীনা এটা এখনো নিশ্চিত জানা যায়নি। আপাতত অধিনায়ক পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন।

এমএসএম / এমএসএম

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন