দুদকের মামলায় অভিযুক্ত মিজানকে দায়িত্ব দিতে মরিয়া পেট্টোবাংলার দুর্নীতিবাজ চক্র
দুদকের মামলার আসামি মিজানুর রহমানের বিরুদ্ধ পেট্টাবাংলার নিয়ন্ত্রনাধিন বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব থাকাকালিন ব্যাপক অনিয়ম দুর্নীতির কারেণ দুদক তদন্ত করে মামলায় আসামি করেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে বির্তকিত দুর্নীতি মামলার আসামিকে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে মরিয়া একটি চক্র। দুর্নীতিবাজ এ ব্যক্তিকে দায়িত্ব দিতে কয়েক কোটি টাকার মিশন নিয়ে কাজ করছে দুর্নীতিবাজ একটি সিন্ডিকেট মোটা অংকের টাকা বিনিয়োগ করে পদে বসানোর টার্গেট নিয়ে কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, দুর্নীতির মামলায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর এমডি মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির বিষয়ে কোম্পানির নিজস্ব তদন্ত এবং দুদকসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে প্রমানিত হয় । সিলেট গ্যাস ফিল্প লিমিটেড এর এমডি মিজানুর রহমান বিভিন্ন দপ্তরে গিফট (ঘুষ) দেয়ার কথা বলে কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাত করেছে। মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নের নামে এ সব অর্থ উত্তোলন করেছে। এমডির অনিয়ম দুর্নীতির কাজে সহযোগিতা করেছে জিএম আব্দুল জলিল প্রামানিক। পুরস্কার হিসেবে তাকে জিএম (অপারেশন) এর পাশাপাশি জিএম (প্রশাসন) এর দায়িত্ব দিয়েছে। এমডি পদে নবায়নের জন্য মিজানুর রহমান তার কর্মস্থল সিলেট ফেলে ঢাকায় তদবির কাজে মাসের পর মাস দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে। সিলেটের রশিদপুর রিফাইনারি হতে চলতি অর্থ বছরে কোম্পানি প্রচুর পরিমাণ তেল বিক্রি করলেও গত বছরের চেয়ে লাভ কম করেছে। এর অন্যতম কারণ সিস্টেম লসের নামে চুরি। মিজানুর রহমান নিয়মিতভাবে চুরির ভাগ নিয়ে থাকে। এ নিয়ে কোম্পানিতে চরম অসন্তোষ বিরাজ করছে। তদন্ত করলে সব বের হয়ে আসে। মিজানুর রহমান বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকায় তার পক্ষে অনেক বিএনপির সাবেক মন্ত্রীর লবিং এবং বিএনপি জামায়াত পন্থী কর্মকর্তাদেরও সখ্যতা রয়েছে। বিএনপির ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরমধ্যে উল্লেখ যোগ্য দুর্নীতির মধ্যে সিলেট গ্যাস ফিন্ডের ৫ কোটি টাকা দুর্নীতি, রশিদপুর ৪০০০ ব্যারেল প্রকল্পে ১১.৭৯ কোটি আত্বসাত, কোটি টাকা ঘূষের বিনিময়ে পরিচালক পদে পদোন্নতি,১০ কোটি টাকা ঘুষ নিয়ে কসমসের এনায়েত উল্লাহকে ৪৩ কোটি টাকা ফেরতসহ চাকুরী জীবনে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য চিত্র প্রকাশ করে প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্ঠা, জ্বালানী প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গত ৩০ অক্টোবর প্রধামন্ত্রীর মুখ্য সচিবের কাছে লিখিত অভিযোগ করেন।
গত ৩১ মার্চ অনিয়ম দুর্নীতির অভিযোগে পেট্টোবাংলার সহকারী পরিচালক মিজানুর রহমানসহ কয়েক জনের বিরুদ্ধে দুদক অভিযুক্ত করে রিপোর্ট দেন। অনিয়ম দুর্নীতির বিষয়ে এমডি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন মন্তব্য করবে না, তাকে যদি যোগ্য মনে আবার দায়িত্ব দিবে, যদি যোগ্য মনে না করে দায়িত্ব দিবে না, অনিয়ম দুর্নীতির অভিযোগ পেট্টোবাংলার অনেক বড় বড় অফিসারদের বিরুদ্ধেও অছে বলে মন্তব্য করেন। এ বিষয়ে পেট্টোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, যদি কারো বিরুদ্ধে অভিযোগ উঠে তাকে দায়িত্ব দিবে না, চেয়ারম্যান হিসেবে আমার একার পক্ষে কোন ব্যক্তিকে কোন পদের দায়িত্ব দেয়া সম্ভব না বলে জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী