ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জমি থেকে পানি নেমে গেছে; চাষাবাদে ফিরছে চরের ক্ষতিগ্রস্থ কৃষক


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ৩:২২

যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয় চরাঞ্চলে সদ্য বোনা মাষকলাই, খেসারীসহ বিভিন্ন সবজি ফসলের  ক্ষেত। কয়েক দিন পানির নিচে সবে অঙ্কুরিত ছোট গাছগুলো পানিতে পঁচে বিনষ্ট হয়ে যায়। ইতোমধ্যে জমি থেকে পানি  নেমে যাওয়ায় পাবনার বেড়া উপজেলার বিভিন্ন চর এলাকার কৃষকরা আবারও ব্যস্ত হয়ে পড়েছে চাষাবাদে।

চরসাঁড়াশিয়া গ্রামের ক্ষুদ্র কৃষক আবদুস সাত্তার বেপারী, চরনাকালিয়া গ্রামের আজিজ মোল্লা, চর বেঙ্গালিয়া গ্রামের হযরত মোল্লা, চর সাফুল্লা গ্রামের গজনবী মোল্লা, চর পাইখন্দ গ্রামের শুকুর আলী, আড়ালিয়া গ্রামের আইয়ুব নবী এবং চর নাগদাহ গ্রামের স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লাসহ উপজেলার বিভিন্ন চরাঞ্চলের কৃষকরা জানিয়েছেন গত দুই সপ্তাহ আগে অসময়ে হঠাৎ যমুনা নদীর পানি মাত্রাধিক বেড়ে যাওয়ায় এ সব এলাকার নিচু জমিগুলো ৭-৮ দিন পানিতে ডুবে থাকার কারণে কয়েক হাজার বিঘা জমির সদ্য বোনা মাষকলাই, খেসারীসহ বিভিন্ন সবজি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

পানিতে ডুবে যাওয়ায় এসব জমিতে বোনা ফসলের সবে অঙ্কুরিত ছোট গাছগুলো পানিতে পঁচে বিনষ্ট হয়ে যায়। যার ফলে উল্লেখিত এলাকার কৃষকরা আর্থিক ভাবেও হুমকির সম্মুখীন হয়ে পড়েছেন। চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন, জমি থেকে পানি নেমে যাওয়ায় আবার মাষকলাই ও খেসারী বীজ কিনে এনে কিছু কিছু জমিতে ট্যাক্টর দিয়ে চাষ দিয়ে এবং কিছু জমি চাষ ছাড়াই ক্ষেতে নতুন করে বীজ ছিঁটায়ে বোনার চেষ্টা করছি। তবে এ বছর মাষকলাই চাষে তাদের খরচ বেশি হবে বলে জানিয়েছেন। পানিতে ডুবে যাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হলে ও ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া এবং ভবিষ্যত চিন্তা করে আবারো ক্ষেতে মাষকলাই, খেসারীসহ শীতকালীন সবজি ফসলের চাষাবাদে ঝুঁকছে এসব এলাকার কৃষক। অনেক কৃষক শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন,  জো-ছেড়ে অসময়ে মাষকলাই ফসল খুব ভালো হবেনা। কারণ শীতে মাষকলাই গাছ বাড়ে না, তাই অনেক কৃষক মাষকলাই বীজের পরিবর্তে খেসারী বীজ বোনার উপর জোর দিয়েছেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত