ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি : লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ৪:৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রাটা খুব যে বেশি ভালো হয়েছে সেটা বলা কঠিন। পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়ে আর তিনটিতে পরাজয়। তবে নিজেদের থেকে বড় কোনো প্রতিপক্ষকে বাংলাদেশ দল হারাতে পারেনি। জিতেছে কেবল নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে, যারা আইসিসির শীর্ষ ১০ দলের মধ্যে ছিল না। যে কারণে আজ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার আগে দলের তারকা ব্যাটার লিটন দাস জানালেন, সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আজ সোমবার অস্ট্রেলিয়া থেকে একটি ছবি পোস্ট করেছেন লিটন দাস। সেখানে তিনি লিখেন, 'আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। পরের বার দল হিসেবে আরও ভালো করার আশা করছি। দেশে ফিরে যাচ্ছি আমরা!'

এর আগে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ ছাড়া বাকিরা ছেড়েছেন  অস্ট্রেলিয়া। এই তিন ক্রিকেটার বাদে বাকিরা এখন ঢাকায় ফেরার উড়ানে আছেন। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে। আবার তাসকিন আহমেদের স্ত্রী-সন্তান সঙ্গে থাকলেও দলের সঙ্গেই অস্ট্রেলিয়া ছেড়েছেন এই পেসার।

সব ঠিক থাকলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে করে বাংলাদেশ সময় আজ সোমবার রাত সাড়ে দশটার দিকে পৌঁছে যাবে দল। তার আগে সিঙ্গাপুরে ৫ ঘন্টার ট্রানজিট!

এমএসএম / এমএসএম

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!