ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২২ বিকাল ৫:১৭
বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পুজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ ও কঠিন চীবর দান উৎসব সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে  শুভ কঠিন চীবর দানোৎসব সোমবার (৭ নভেম্বর) বিহার সংলগ্ন মাঠে  অনুষ্ঠিত হয়েছে। 
 
এ উপলক্ষে চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারের আশেপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশের জেলা সমুহ হতে কয়েক হাজার দায়ক দায়িকার সমবেত কন্ঠে সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের এর  সভাপতিত্বে এতে প্রধান পূর্ণ্যাথী হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।
 
এসময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেস্টায় এবং জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় অত্যন্ত আনন্দের সাথে সারাদেশে প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব  উদযাপিত হয়ে আসছে। এছাড়া ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরাও ভূমিকা রাখছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
 
দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় এসময় সম্মানিত পূর্ণ্যাথী  হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এইছাড়া বিশেষ পুর্ণ্যাথী হিসাবে উপস্থিত ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কমান্ডার সাব্বির আহমেদ, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন  সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা প্রমুখ।দানোৎসবে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ হাজার হাজার দায়ক- দায়িকা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা