ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বদিউল আলম

জনগণকে সাথে নিয়ে পটিয়ার উন্নয়ন করতে চান বদিউল ‍আলম বদি


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৮-৫-২০২১ বিকাল ৬:২৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি বলেছেন, বঙ্গকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তাবায়নে ও পটিয়ার ইতিহাস-ঐতিহ্য ফিরে পেতে পটিয়ার উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। এই পটিয়ায় অনেক জ্ঞানী-গুণী মহাপুরুষের জন্ম। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া হয়েছে এই পটিয়া থেকেই। তাই এই পটিয়ায় জন্মগ্রহণ করে আমি নিজেকেই গর্বিত মনে করি। আমি ছোট থেকে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্বর্পূণ দায়িত্ব পালন করেছি এবং কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক হিসেবে যুবলীগকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজনীতি করতে গিয়ে কোনোদিন টাকার পেছনে দৌড়াইনি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতিতে কাজ করে যাচ্ছি। আজীবন রাজনীতিতে জনগণের সেবক হিসেবে কাজ করে যাব ইনশা ‍আল্লাহ। আগামীতে পটিয়ার সাধারণ মানুষ আর অবেহেলিত থাকবে না। জনগণকে সাথে নিয়ে পটিয়ার উন্নয়নে কাজ করতে চাই এবং পটিয়াবাসী সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। তিনি শুক্রবার (২৮ মে) সকালে একটি রেস্তোরাঁয় পটিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে ঈদপরবর্তী মতবিনিময়কালে এসব কথা বলেন।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুছ, উপজেলা ছাত্রলীগর সাবেক যুগ্ম-আহ্বায়ক ডিএম জমির উদ্দীন, দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি শাহাজান চৌধুরী, চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রনেতা মল্ল কামরুল হাসান, মো. মুক্তার আহমদ আরিফ, এসএম দিদারুল হক জসিম, সিরাজুল মোস্তাফা স্বপন, সাইফুল ইসলাম, সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, আজিজুল হক মানিক, সাইফুদ্দিন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, সাহাবুদ্দিন সাদী, উজ্জ্বল ঘোষ, ছোটন আচার্য্য, ইলিয়াছ সওদাগর, জুয়েল দত্ত, তন্ময় চক্রবর্তী প্রমুখ। 

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত