ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৩:৪৩
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার  (৮ নভেম্বর) সকালে এ মেলার উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সহ অন্যান্য অতিথি বৃন্দরা। 
 
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
 
উক্ত মেলায় সরকারি-বেসরকারি দপ্তর, নাগরপুর প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। 
 
উল্লেখিত, মেলায় ৩০টি স্টলে উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা'কে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়াও বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও