যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের হানায় ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবাধে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের একদিন পরেই চরাঞ্চলের ফসলি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে জাহিদুল ইসলাম ওরফে খোকার অবৈধ বালু ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে তামান্না রহমান জ্যোতি জানান, জাহিদুল ইসলাম খোকা নামে এক বালু ব্যবসায়ীকে উপজেলার যমুনা নদীর সরইপাড়া নামক চরাঞ্চলে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এমন এক সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকালে উপজেলার ওই বালু ব্যবসায়ীর জিগাতলার বালুঘাটে অভিযান চালিয়ে ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, যুগান্তর, ঢাকাপ্রকাশ, সকালের সময়, ঢাকা টাইমস, আজকের দেশবাসী প্রিন্ট ও অনলাইনসহ জাতীয় দৈনিক এবং স্থানীয় গণমাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের একদিন পরেই অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় প্রশাসন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied