জুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও'র প্রেস ব্রিফিং
সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বুধবার (৯ নভেম্বর) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নিবার্হী অফিসার জানান, উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২৪ টি স্টল থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে।
এ ছাড়া মেলায় থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মূল্যায়ন করা হবে বলেও জানান উপজেলা নিবার্হী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন