ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা পুলিশের নতুন রেঞ্জ ডিআইজি মঈনুল হক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১১:৫২

ডিআইজি মঈনুল হক খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি পূর্বে খুলনা শিল্প পুলিশের রেঞ্জে ডিআইজি পদে দায়িত্ব পালন করেছিলেন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। আর শিল্প পুলিশের ডিআইজি মঈনুল হককে খুলনা রেঞ্জ ডিআইজির দায়িত্ব দেয়া হলো।

ডিআইজি মঈনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি শেষ করে বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচে ২০০১ সালের ৩১ মে চাকুরিতে যোগ দেন।
তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার বিপিএম এবং একবার পিপিএম পদক পেয়েছেন। চাকুরি জীবনে তিনি নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও যশোরের পুলিশ সুপার ছিলেন। ২০১৬ সালের ২ আগস্ট নারায়ণগঞ্জে যোগদানের পর দুই বছর এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। চৌকশ এই পুলিশ কর্মকর্তা সে সময় ঢাকা বিভাগের অপরাধ দমনে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব পুরস্কার পান। এ বছরের ১১ মে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ডিএমপি’র যুগ্ম-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়