ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা বিভাগের সফল নারীরা পেলো ‘শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা’


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৩:২

খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১-২২ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের সকল জেলা,উপজেলা,ইউনিয়নের সফল নারীদের এই সম্মাননা প্রদান করা হয়। খুলনা জেলা শিল্প কলা একাডেমিতে বুধবার সকাল ১২ ঘটিকায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারীমক্তি নিয়ে একটি নাট্য অনষ্ঠানের মধ্য দিয়ে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল,মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফরিদা পারভীন,খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীসহ খুলনা বিভাগের সকল স্তরের মানুষ। উল্লেখ্য,জয়িতা ‘তোমরাই বাংলাদেশের বাতিঘর’ এই স্লোগানে এগিয়ে চলছে সকল উদ্যোমি নারীদের নিয়ে। বিগত ২০১১ সালের নভেম্বর মাসে সরকারের অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মহিলা বিষয়ক অধিদপ্তর ‘‘জয়িতা’’ শীর্ষক একটি কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন শুরু করে। কর্মসূচি শুরুর অব্যবহিত পরেই ‘জয়িতা’ কেন্দ্রীক নারীমুক্তির স্বপ্নটিকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর “জয়িতা অন্বেষনে বাংলাদেশ”  নামে একটি অভিনব কার্যক্রমের সূচনা করে। ফলশ্রুতিতে জয়িতাকে কেন্দ্র করে দেশের নারীসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ সঞ্চারিত হয়। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১-২২ অনুষ্ঠিত হয়েছে।

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়