ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবারহ করছে শিবচর ডায়াবেটিক সমিতি


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:২
সারাদেশে প্রতিটি হাসপাতালে যখন করোনা রোগী সয়লাব, করোনা রোগীদের নিয়ে যখন হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব; ঠিক সেই মুহূর্তে মাদারীপুরের শিবচরের  করোনা আক্রান্ত রোগীদের জন্য সম্পর্ণ বিনামূল্যে অক্সিজেন সরবারহ করে মানুষের পাশে দাঁড়িয়েছে শিবচর ডায়াবেটিক সমিতি। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী এমপির নির্দেশনায় সোমবার (১২ জুলাই) সকালে লিটন চৌধুরী স্কয়ারের পাশে ডায়াবেটিক সমিতির অফিস কক্ষে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ মোল্লা।
 
শিবচর ডায়াবেটিক সমিতির কোষাধক্ষ্য পিটার খান জানান, টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিকভাবে দুজন চিকিৎসক সার্বক্ষণিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। সেই সাথে দুটি হটলাইনের মাধ্যমের শিবচর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা অক্সিজেন ব্যাংক খোলা থাকবে। পর্যায়ক্রমে সমিতির পক্ষ থেকে চাহিদা অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার সরবারহ করা হবে। হটলাইন নাম্বার ০১৭১৫৭৫২৬২৭, ০১৭৩৩৭২৭৯৭৩।
 
এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌর সভার মেয়র আওলাদ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনে তোতা খানসহ শিবচর ডায়াবেটিক সমিতির সদস্যরা।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত