গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংর্ঘষে নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (১২ জুলাই) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকটি ফাঁসিতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপভ্যানে থাকা আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ সময় আহত হন আরো তিনজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে নিহত দুজনের নাম ছাড়া তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর