উরুগুয়ের বিশ্বকাপ দলে সুয়ারেজ-কাভানির সঙ্গে আরাউজো
প্রথম দুই আসরের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে কাতার মিশনের দল ঘোষণা করলো। প্রত্যাশিতভাবে ২৬ জনের দলে জায়গা পেয়েছেন দুই তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। সঙ্গে তরুণ সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজোও ডাক পেয়েছেন। ডান ঊরুর চোট পেলেও বার্সার এই ডিফেন্ডার প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায়।
সুয়ারেজ ও কাভানি তাদের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন। এবং ৩৫ বছর বয়সী এই দুই স্ট্রাইকারের এটাই শেষ বিশ্বকাপ। দলে অভিজ্ঞতার ঝুলি ভারি করেছেন গোলকিপার ফার্নান্দো মুসলেরা এবং ডিফেন্ডার দিয়েগো গডিন ও মার্টিন ক্যাসেরেস।
আগামী ২৪ নভেম্বর কাতারে উরুগুয়ের প্রথম ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। গত আসরের কোয়ার্টার ফাইনালিস্টরা ‘এইচ’ গ্রুপে অন্য দুই ম্যাচ খেলবে পর্তুগাল ও ঘানার বিপক্ষে।
উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট, সেবাস্তিয়ান সোসা
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, সেবাস্টিয়ান কোটস, মার্টিন ক্যাসেরেস, গুইলারমো ভারেলা, মাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গডিন, হোসে লুইস রদ্রিগেজ
মিডফিল্ডার: লুকাস তোরেইরা, মাতিয়াস ভেচিনো, রদ্রিগো বেন্টানকুর, ম্যানুয়েল উগার্তে, জর্জিয়ান ডি আরাসকায়েটা, নিকোলাস দে লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ফ্যাকুন্ডো টোরেস
ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, এডিনসন কাভানি
জামান / জামান
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!