ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভালোবাসার অটুট বন্ধন আবদ্ধ করতে কাপ্তাইয়ে "লাভ-লক" পয়েন্টের উদ্বোধন


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১২:১২
পর্যটন শহর হিসাবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া  ৪১ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন প্যানোরোমা জুম রেস্তোরাঁর অভ্যন্তরে  রিভার ভিউ পার্কে অত্যন্ত মনোমুগ্ধকর "লাভ লক" পয়েন্ট এর এর শুভ উদ্বোধন করা হয়েছে।
 
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাপ্তাই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এর উদ্বোধন করেন। এইসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং সহ হাসপাতালে কর্মরত বিদেশী চিকিৎসক এবং ব্যাটালিয়ন এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
কাপ্তাই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান, পৃথিবীর বিভিন্ন দেশে ভালবাসার নিদর্শন স্বরুপ লাভ লক সুপরিচিত।  কর্ণফুলীর কোল ঘেঁষে অত্যন্ত নৈসর্গিক পরিবেশে স্থাপিত এই লাভ লকটির সৌন্দর্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে। 
 
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, এই লাভ লক এর মাধ্যমে কাপ্তাইয়ের পর্যটন শিল্পকে ভ্রমন পিপাসুদের কাছে আরোও সুপরিচিত করে তোলা যাবে।
 
কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত এর  উদ্বোধনী  অনুষ্ঠান উপলক্ষ্যে  ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। এইছাড়া  আমন্ত্রিত অতিথিদের লাভ লকে তালা লাগানোর মধ্য দিয়ে শুরু হয় যার সমাপ্তি হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে। কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন এর সদস্য ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
 
উক্ত অনুষ্ঠানে, ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার,  কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং সহ বিজিবির সদস্য ও তাঁদের পরিবারবর্গ এবং হাসপাতালে কর্মরত দেশী ও বিদেশি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন এই লাভ লক টি কাপ্তাই পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন বিজিবির কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত