ঢাকা বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে প্রবল বৃষ্টির চোখ রাঙানি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১২:৫০

মেলবোর্নে আকাশের অবস্থা সামনের দিনগুলোতে উদ্বেগজনক। বৃষ্টি মাটি করে দিতে পারে ইংল্যান্ড ও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে দুই দল। ওই দিন বৃষ্টি হলে বিকল্প দুটি রাস্তা খোলা- রিজার্ভ ডে এবং ট্রফি ভাগাভাগি।

শুক্রবার সকালে ব্যুরো অব মেটিওরোলজি এক বিবৃতিতে জানায়, রোববার ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। তারা বলছে, ‘বৃষ্টির প্রবল শঙ্কা (প্রায় ১০০ শতাংশ)। ব্রজসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।’

সোমবার বরাদ্দ হয়েছে রিজার্ভ ডে হিসেবে। কিন্তু সেদিনও ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। টুর্নামেন্টে নকআউটের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, দুই দলের প্রতি ইনিংস ১০ ওভার করে খেলা হলেই সেটাকে ম্যাচ ধরা হবে, যেখানে গ্রুপ পর্বে এর দৈর্ঘ্য ছিল পাঁচ ওভার করে।

প্রথম অগ্রাধিকার থাকবে প্রয়োজনে রোববার ওভার কমিয়ে হলেও ম্যাচ শেষ করা। তবে রোববার খেলা শুরু হওয়ার পর শেষ না হলে রিজার্ভ ডেতে গড়াবে, যেখানে নির্ধারিত দিনের খেলা শেষ হয়েছিল সেখান থেকে। টস হলেই ম্যাচ শুরু ধরা হবে।

রোববার ম্যাচ শুরু হওয়ার পর যদি বৈরি আবহাওয়ার কারণে ওই দিন আর বল মাঠে না গড়ায় তাহলে রিজার্ভ ডেতে ২০ ওভারের ইনিংস ধরেই খেলা হবে।

ফাইনালের নির্ধারিত দিনে শুধু ৩০ মিনিট বাড়তি বরাদ্দ রাখা হবে। কিন্তু রিজার্ভ ডেতে ম্যাচ গেলে ২ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে, সোমবার ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল তিনটায়।

তবে দুই দিনেও যদি ন্যূনতম ওভার না খেলা হয়, তাহলে ট্রফি ভাগাভাগি হবে। ২০০২-০৩ চ্যাম্পিয়ন ট্রফি একই প্লেয়িং কন্ডিশনে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভাগাভাগি হয়েছিল। ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ২০১৯ সালে ভারত ও নিউ জিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল হয়েছিল দুই দিনে।

এই বিশ্বকাপে মেলবোর্ন বৃষ্টিতে বিপর্যস্ত। সুপার টুয়েলভের তিনটি ম্যাচ কোনও বল ছাড়াই পরিত্যক্ত হয়। নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান, আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচে টসই হয়নি। এই মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য বৃষ্টিতে ছোট হয় এবং ডিএলএস মেথডে জয় পায় আইরিশরা।

এছাড়া হোবার্টে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচটি ছিল নিষ্ফলা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অস্ট্রেলিয়ার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে বৃষ্টি এড়াতে পেরেছে কোনোরকমে।

এই বিশ্বকাপের ধারাভাষ্যকার এবং সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্ক ওয়াহর প্রশ্ন, এই ম্যাচটি কেন ডকল্যান্ডস স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হচ্ছে না? আয়োজকরা বলেছে, সেটা কোনও ভালো উপায় নয়। লজিস্টিকাল সমস্যার মুখোমুখি হতে হবে তাদের। তাছাড়া কৃত্রিম পিচ ছাড়া খেলা হবে না। আগের দিন সেখানে ওয়ার্ল্ড সুপারক্রস চ্যাম্পিয়নশিপ।

এখন ভক্ত, সমর্থকদের একটাই চাওয়া- ভুল হোক আবহাওয়ার পূর্বাভাস এবং খেলেই ট্রফি জিতুক ইংল্যান্ড কিংবা পাকিস্তান। 

জামান / জামান

‘বাংলাদেশ আমাদের দুম্বার মতো মেরেছে, ভয় হচ্ছে সহযোগী দেশ হয়ে যাই কি না’

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথম ওয়ানডেতে ৩ জনের অভিষেক হতে পারে : আফ্রিদি

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ, বড় সুযোগ বললেন মিরাজ

ঋতুপর্ণা-মনিকাকে নিয়ে আলাদা পরিকল্পনা উজবেকিস্তানের

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি