শাহজাদপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; গ্রেফতার-২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা দিতে না পারায় গলায় চাকু ঠেকিয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণ পাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে শেরালী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন আলী (৩৫)।শুক্রবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার আবুল হাসেম সবুজ। তিনি বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার কর হয়। গ্রেফতারের পর তাদের শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলায় পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা না পেয়ে গত সোমবার রাতে মদ পান করে তিন সন্তানের জননীর বাসায় গিয়ে গ্রেফতারকৃত শেরালী ও ইয়াসিন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলে তার স্বামী ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। এ সময় ওই গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে তার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের স্কুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গত বুধবার এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ করেন।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন