ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শ্রীনগরে কুড়িয়ে পাওয়া কস্টেপ পেঁচানো বোমা বিস্ফোরণে দুই শিশু আহত


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২২ বিকাল ৭:৯

 শ্রীনগরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বলদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার দিনমজুর মো. বাবুলের পুত্র মো. আব্দুল্লাহ (৮) ও মো. রুবেলের কন্যা মারিয়া (৮) নামে দুই শিশু গুরুতর আহত হয়। এর মধ্যে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। অপরদিকে মারিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  
স্থানীয়রা জানায়, ওই এলাকার সাবেক ইউপি সদস্য আলেপ মিয়ার বাড়ির পাশে শিশুরা লাল রংয়ের কস্টেপ পেঁচানো গোলাকার একটি ছোট্র বল কুড়িয়ে পায়। শিশুরা বল ভেবে খেলা খেলা করছিল। হঠাৎ বিস্ফোণের শব্দে এলাকা কেপে উঠে। এতে আব্দুল্লাহ ও মারিয়া নামে দুই শিশুর হাত ও মুখ ঝলসে যায়। এটি কোন ককটেল বোমা হয়ে থাকতে পারে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফারহানা বলেন, আব্দুল্লাহ নামে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আব্দুল্লাহ্র চাচি হেনা বেগম বলেন, আব্দুল্লাহ ও মারিয়া দুজনে খেলা করছিল। বিকট শব্দ শুনে ওই খানে দৌড়ে যাই। জানতে পারি কুড়িয়ে পাওয়া ওই বলটির কস্টেপ খুলার চেষ্টা করছিল তারা।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুজামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই শিশু গুরুতর আহত হয়েছে। ধারনা করা হচ্ছে এটি পরিত্যাক্ত কোন ককটেল বোমা হয়ে থাকতে পারে। এর বিস্ফোরণের বিকট শব্দে পুরো অত্র এলাকা কেপে উঠে। 
এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই মো. সামিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে লাল রংয়ের কিছু কস্টেপ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানকার চারপাশে জলাধার, মাঝখানে একটু উঁচু জায়গায় শিশুরা নিয়মিত খেলা-ধুলা করে। প্রায় সময় পাটখড়ি ও শুকনো ডালপালায় গ্যাস লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে তারা খেলা করে থাকে। 

 

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ