ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত 


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ২:২৯

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায়  উভয়পক্ষের আরো ৪ জন আহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মোবারক হোসেন (৪০)। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে মোবারক হোসেনের প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল তাকে ছুরিকাঘাত করে। এ সময় আহত হয়েছেন মোবারক হোসেনের ভাই মো. আলম ও বোন খালেদা (৩০)। অপরদিকে আহত হয়েছেন হাদিউল ইসলাম (৩০) এবং তার ভাই রফিকুল ইসলাম (৩৫)।

নিহত মোবারক হোসেনের প্রতিবেশী ও সিংহশ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম জানান, কয়েক দিন আগেই মোবারক হোসেন বিদেশ থেকে বাড়ি আসেন। বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল ও রফিকুলের সঙ্গে শনিবার সকালে মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মো. হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক কিশোর তাকে জানিয়েছে।

তিনি আরো জানান, মোবারক হোসেনকে গুরুতর আহতাবস্থায় একটি পিকআপভ্যানে করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রীতি / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ