ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে পৌনে ২০০ বছরের পুরনো মন্দিরে চুরি


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ২:৫৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌনে ২০০ বছরের পুরনো ঐতিহাসিক শ্রী শ্রী গোলক ধাম মন্দিরের দরজার হ্যাজবল কেটে রাতের আঁধারে দুটি রাধকৃষ্ণের বিগ্রহ চুরি হয়েছে। এছাড়াও প্রণামি বাক্সের (দানবাক্স) তালা ভেঙে বাক্সে রক্ষিত অর্থও চুরি হয়েছে। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। প্রত্নতত্ব অধিদপ্তরের আওতাধীন মন্দিরটি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত।

সরেজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মন্দিরের গেটের হ্যাজবল কেটে মন্দির থেকে রাধাকৃষ্ণের দুটি যুগল মূর্তি চুরি হয়েছে। এছাড়াও প্রণামি বাক্সটি মন্দিরের উত্তর দিকে তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

মন্দির কমিটির সম্পাদক যাদব চন্দ্র রায় জানান, দীর্ঘ ৩ মাস থেকে প্রণামি বাক্সটির অর্থ বের করা হয়নি। সে হিসাবে বাক্সটি থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি হয়েছে। চুরি হওয়া রাধাগোবিন্দের মূর্তি দুটির আনুমানিক মূল্য ৪০-৫০ হাজার টাকা হবে। আজ শনিবার (১২ নভেম্বর) সকালে পুরোহিত ও ভক্তরা মন্দিরে পূজা দিতে এসে চুরির বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্দির কমিটির নেতারা জানান, গতকাল সন্ধ্যার পর পূজা-অর্চনা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। গভীর রাতে কে বা কারা এসে এসব চুরি করে নিয়ে গেছে। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, মন্দির থেকে বিগ্রহ চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এসব প্রতিষ্ঠানে প্রশাসনের আরো বেশি নজরদারি প্রয়োজন। তবে এটি কোনো ধর্মীয় প্রতিহিংসার কারণে হয়নি উল্লেখ করে তিনি বলেন, এটি স্রেফ চুরি। অন্য কোনো বিষয় এতে সংশ্লিষ্ট নয়।

চুরি হয়ে যাওয়া মন্দির পরিদর্শন করেছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, দেবীগঞ্জ সার্কেলের এএসপি রুলা লায়লা এবং ওসি জামাল হোসেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী ধরতে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। মন্দির কমিটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার