ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কোকদন্ডী জগদানন্দ ধামে প্রার্থনা সভা অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি  photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ৩:২৯

চট্টগ্রামের বাঁশখালীর কোকদন্ডী জগদানন্দ ধামে বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ কর্তৃক মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যমে প্রার্থনা সভা শুরু হয়।

একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৩ উদযাপনকে সামনে রেখে শুক্রবার (১১ নভেম্বর) রাত ৯টায় একবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ও বাবু বিভাস গুহর সঞ্চালনায় কোকদন্ডী জগদানন্দ ধামে ভাবগম্ভীর প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া অদ্বৈত ধামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ এবং শ্রীমৎ সুচিদানন্দ পুরী মহারাজ।

বিশেষ অতিথি ছিলেন- একবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা-২৩ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আজিম গ্রুপের ইডি শ্রী অনুপ বরন দাশ, অর্থ সম্পাদক বাবু তড়িৎ গুহ, ঢাকা মহাখালী খাদ্যগুদামের ব্যবস্থাপক বাবু চন্দ্র শেখর মল্লিক, বাবু পলাশ দাশ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু প্রদীপ গুহ, ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিচালনা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ছোটন গুহ, রনি সরকার, নির্মল শীল, রূপন গুহ, প্রভাস গুহ, সেজুন গুহ, সজল চৌধুরী, মিন্টু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন-বাবু অজিত চৌধুরী, বাবু নেপাল গুহ, বাবু ভূপাল গুহ, বাবু দীপক দেব, শোভা রানী ধর, বাবু সুমন চৌধুরী, ডা. জনি সরকার, বাবু প্রভাস গুহ, বাবু বাদল দেব, বাবু সজল চৌধুরী, ডা. অম্লান দত্ত, বাবু দেবাশীষ কানুনগো, বাবু সুমন দেব, বাবু সেগুন গুহ, বাবু রাজীব দাশ। এছাড়া সনাতন ধর্মাবলম্বী অসংখ্য নারী-পুরুষ এ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের এক মহান মিলনমেলা আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা,।একবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা-২৩ উদযাপন অনুষ্ঠান ২০২৩ সালের ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী বাঁশখালীর কালীপুরের কোকদন্ডী ঋষিধামে অনুষ্ঠিত হবে।

প্রীতি / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত