ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে কলেজ শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ৪:২৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে কলেজ শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন (১৮) শাহজাদপুর পৌর সদরের রূপপুর পুরানপাড়া মহল্লার সাইকেল মেকার হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করত।

নিহতের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, মনির হোসেন (১৮) গত বৃহস্পতিবার দুপুরে খেয়ে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকাযোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর ফেরেনি। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা রূপপুর নতুনপাড়া নামক স্থানে করতোয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে। পরে তাদের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশকে জানালে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় নিহতের লাশ দেখতে শত শত নারী-পুরুষ ও শিশু ভিড় জমায় নদীপাড়ে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

জামান / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন