পাকিস্তানের হারানোর কিছু নেই : শোয়েব আখতার
আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। দুটি দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জয় করেছে। পাকিস্তান ২০০৯ সালে। ইংল্যান্ড ২০১০ সালে। দুটি দলই তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলতে নামবে।
ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দলকে উজ্জীবিত করলেন সাবেক পাকিস্তানি গতির তারকা শোয়েব আখতার। ১৯৯২ সালের ফাইনালে ইমরান খানের পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ট্রফি জিতেছিল। ওইবারও পাকিস্তান খাদের কিনারায় থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল ও ফাইনাল জেতে। ওইবারের ফাইনালও ছিল মেলবোর্নে। সেখানে আরেকবার ট্রফি উঁচিয়ে ধরতে পারবে কি না বাবর আজমের দল, সেটাই দেখার অপেক্ষা। এজন্য পাকিস্তানকে তাদের সেরাটা দিতে হবে এবং ইংল্যান্ডকে কোনও সুযোগ দেওয়া যাবে না বললেন শোয়েব।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যোগ করেছেন, এই ট্রফির লড়াই দুই দলের জন্যই হবে কঠিন। কারণ ইংল্যান্ড বা পাকিস্তান কেউই টুর্নামেন্টের ফেভারিট ছিল না। পাকিস্তানের ব্যাটিং নিয়ে যে সমালোচনা ছিল তা অনেকটাই প্রশংসনীয়। বোলাররা ফিটনেস ফিরে পেয়েছে। তাই এই ম্যাচে জেতার অনেক কারণ দেখতে পাচ্ছেন শোয়েব।
টুইটারে পোস্ট করা এক ভিডিওতে শোয়েব বলেছেন, ‘তোমাদের সেরা খেলাটা খেলতে হবে। ইংল্যান্ডকে কোনও সুযোগ দেবে না। এটা হতে যাচ্ছে একটা কঠিন ফাইনাল। আমি মনে করি পাকিস্তানের ব্যাটিং পারফর্ম করতে শুরু করেছে, উইকেটও গোছানো হয়েছে এবং বোলাররা ফিরে পেয়েছে তাদের ফিটনেস। এই ফাইনালে কেউ ফেভারিট নয়। যে ভালো খেলবে, সে জিতবে। এই টুর্নামেন্টে তাদের কেউ ফেভারিট ছিল না। পাকিস্তান দল তো কোনও অবস্থানে ছিল না। এখন তারাই ফাইনালে। তাই আমাদের হারানোর কিছুই নেই এবং জয়ের জন্য সবকিছু আছে।’
প্রীতি / প্রীতি
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ
বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি