ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-নেপাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১২:২৯

২০২৪-২০২৭ সাল পর্যন্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ ইভেন্টের আয়োজক হিসেবে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড, জিম্বাবুয়ে ও নামিবিয়া এবং বাংলাদেশ ও নেপালকে অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৪ এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা। ২০২৬ সালের আসর মঞ্চস্থ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। ২০২৫ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে মালয়েশিয়া ও থাইল্যান্ড। অনূর্ধ্ব-১৯ এর নারী ইভেন্টটির পরের আয়োজন যৌথভাবে করবে বাংলাদেশ ও নেপাল।

মার্টিন স্নেডেনের সভাপতিত্বে গঠিত বোর্ড সাব-কমিটির তত্ত্বাবধানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিডিং প্রক্রিয়ায় আয়োজক চূড়ান্ত হয়েছে। কমিটির সুপারিশ গ্রহণ করেছে আইসিসি বোর্ড।

২০২৪ এ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দল বাছাই প্রক্রিয়াও অনুমোদন পেয়েছে। ২০২৩ এ হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল সরাসরি জায়গা পাবে। সেরা তিনে না থাকলেও বাংলাদেশ স্বাগতিক হিসেবে এবং ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের পরবর্তী শীর্ষ দল যোগ দেবে সপ্তম ও অষ্টম দল হিসেবে। বাকি দুটি দল চূড়ান্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাই প্রক্রিয়ায়।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ১৪ দলের বাছাই প্রক্রিয়াও অনুমোদন পেয়েছে। স্বাগতিক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়ের পরের শীর্ষ আটটি দল সরাসরি খেলবে। বাকি চার দল নির্বাচিত হবে বৈশ্বিক বাছাইয়ের মাধ্যমে। 

 

 

প্রীতি / প্রীতি

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়