ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সাপ্তাহিক দৌলতপুর বার্তার আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


দৌলতপুর প্রতিনিধি  photo দৌলতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১:১৭
সাপ্তাহিক দৌলতপুর বার্তা পত্রিকার আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় আল্লারদর্গা দারুচিনি ক্যাফেতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
সাপ্তাহিক দৌলতপুর বার্তা পত্রিকার উপদেষ্টা মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ-সভাপতি মীর আরেফিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মামুন কবিরাজ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য ও জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি  সোহাগ আহমেদ, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার দৌলতপুর উপজেলা প্রতিনিধি খন্দকার জালাল উদ্দিন, জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক দৌলতপুর বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপি সি'র তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু। 
 
প্রধান অতিথি মীর আরেফিন বাবু সকলের উদ্দেশে বলেন, সাংবাদিকের সতর্কতার সহিত তথ্য সংগ্রহ করতে হবে এবং তথ্যটি নিশ্চিত করে আমাদের নিউজ প্রকাশ করা উচিত। সকলকেই সাংবাদিকদের বই ও পত্রিকায় সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। কোনো নিউজ করার আগে সাংবাদিকরা মিলে বিষয়টি আলোচনা করে নিউজ প্রকাশ করতে হবে এবং দিকনির্দেশনামূলক কথা বলেন।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গাংনী, কুষ্টিয়া, ভেড়ামারা ও দৌলতপুরের সংবাদকর্মী ও সাপ্তাহিক দৌলতপুর বার্তার সংবাদিকবৃন্দ।

এমএসএম / জামান

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত