ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

১০ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৮


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ২:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করে পাকিস্তান। আর ১০ ওভারে সংগ্রহ আরও একটি উইকেটের বিনিময়ে ৬ ৮ রান।

শান মাসুদ ১১ ও বাবর আজম ২৯ রানে অপরাজিত খেলছেন।

রশিদের শিকার হারিস

নিজের সপ্তম বলে চার মেরে রানের খাতা খোলা মোহাম্মদ হারিস  লম্বা সময় থাকতে পারলেন না ক্রিজে। ১২ বলে ৮ রান করে আদিল রশিদের প্রথম বলেই মাঠ ছাড়েন তিনি। লং অনে বেন স্টোকস সহজ ক্যাচ ধরেন। ৪৫ রানে দ্বিতীয় উইকেটের পতন হলো পাকিস্তানের।

পাওয়ার প্লেতে পাকিস্তানের ১ উইকেটে ৩৯ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে বড় সংগ্রহ হলো না পাকিস্তানের। এক উইকেট হারিয়ে ৩৯ রান তাদের। বাবর আজম ১২ বলে ১৬ রান করেছেন। সপ্তম বলে চার মেরে রানের খাতা খোলেন মোহাম্মদ হারিস।

কারানের বলে বোল্ড রিজওয়ান

পাওয়ার প্লেতে থাকবে বাউন্ডারি-ওভার বাউন্ডারির বর্ষণ। কিন্তু পাকিস্তান সুবিধা করতে পারছে না। চতুর্থ ওভারে ক্রিস ওকসকে ছক্কা মেরে প্রথম ওভার বাউন্ডারির দেখা পান মোহাম্মদ রিওজয়ান। তাকেই ফিরতে হলো পরের ওভারে। স্যাম ক্যারানের ওয়াইড লাইনের বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ১৪ বলে ১ ছয়ে ১৫ রান করে আউট ওপেনার রিজওয়ান। ২৯ রানে প্রথম উইকেট হারালো পাকিস্তান।

কোনও বল না খেলেই পাকিস্তানের ২ রান

ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের প্রথম বলই শুরু হলো সামনের পায়ের নো বলে। ইংলিশ পেসার বেন স্টোকস পরের বলটিও দেন ওয়াইড। কোনও বল না খেলেই পাকিস্তানের স্কোরবোর্ডে ২ রান। তবে ফ্রি হিট থেকে কোনও রান নিতে পারেনি তারা। প্রথম ওভার শেষে কোনও বাউন্ডারি ছাড়া তারা তুলেছে ৮ রান। ৪ রান আসে দ্বিতীয় ওভার থেকে। ২ ওভারে পাকিস্তানের স্কোর কোনও উইকেট না হারিয়ে ১২ রান।

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টস হয়ে গেলো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করবে পাকিস্তান।

নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে টস হয়। জস বাটলার টস জেতেন। আগে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘বিশাল ম্যাচ, স্নায়ুচাপ ধরে রেখেছি, দলের মধ্যে দারুণ শক্তি বিরাজ করছে এবং স্টেডিয়ামেও দারুণ পরিবেশ। দুই দলই দারুণ ফর্মে। উইকেট ভালো মনে হচ্ছে। আবহাওয়ার কথা ভেবে আমরা প্রথমে বোলিং নিলাম।’

সেমিফাইনালের দল নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড। মার্ক উড কিংবা ডেভিড মালানের জায়গা হলো না। খেলবেন ক্রিস জর্ডান ও ফিলিপ সল্ট।

টসের পর বাবর আজমও বললেন তিনি হলেও ফিল্ডিং নিতেন আগে, ‘আমরা বোর্ডে রান তুলে তাদের ওপর চাপ তৈরির চেষ্টা করবো। দল যেভাবে খেলছে অসাধারণ। ইতিহাস ফিরে আসতে পারে (১৯৯২ থেকে)... আমরা আমাদের সেরাটা করবো।’

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে